NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মার্টিনেজের


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৫ এএম

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মার্টিনেজের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। 

সোমবার (৩ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এর আগে আজ ভোরে বাংলাদেশে পৌঁছান আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। প্রায় ৩৬ ঘণ্টা ভ্রমণ করে এসে হোটেলে মাত্র ঘণ্টা-তিনেক বিশ্রাম নেন তিনি। এরপর আবার বেরিয়ে পড়েন।

মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সটের প্রতিষ্ঠান নেক্সট ভেঞ্চার। সকাল সাড়ে নয়টার কিছু পর মার্টিনেজ প্রতিষ্ঠানটির উত্তর বাড্ডা অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্টিনেজকে বরণ করার পর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সৌজন্য সাক্ষাৎ করেন।

dhakapost

পলক তার নিজের আমন্ত্রণ প্রসঙ্গে বলেন,‌ ‘জায়েদ এবং গালিব আমার কাছের ছোট ভাই তারা আইটি সেক্টর নিয়ে কাজ করে। ২৬ জুন এটি কনফার্ম হওয়ার পর তারা আমাকে জানায়। আমিও ৬ বছর বয়স থেকে আর্জেন্টিনার সমর্থক। তাই সপরিবারে এসেছি।’

মার্টিনেজ মূলত ৪-৫ জুলাই কলকাতায় থাকার কথা। তাকে কলকাতা নিয়ে আসছে কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি কলকাতার আগে বাংলাদেশে ঘুরিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। প্রথমে পরিকল্পনা ছিল পুরো দিনই বাংলাদেশে রাখার। অনেক প্রতিষ্ঠান স্পন্সর করতে এগিয়ে আসার আগ্রহী হলেও ডলার সংকট জটিলতায় সেটি সম্ভব হয়নি। মার্টিনেজ বাংলাদেশে এসেছেন শুভেচ্ছা সফরে। এক পক্ষের বড় আর্থিক সুবিধা না হওয়ায় সমর্থক ও মিডিয়ার সামনে আনা হয়নি মার্টিনেজকে এটি কানাঘুষা চলছে। এরপরও শেষ পর্যন্ত মার্টিনেজ এসেছেন ১১ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে। এতেই তৃপ্ত পলক,' বাংলাদেশ সফরটি তার নির্ধারিত সূচিতে ছিল না। এরপরও তিনি এসেছেন এটা বাংলাদেশের জন্যও একটা গর্বের বিষয়।'