NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

রানের দেখা পেলেন সৌম্য, ৫ উইকেট নাঈমের


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৮:৫৮ এএম

>
রানের দেখা পেলেন সৌম্য, ৫ উইকেট নাঈমের

বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) মধ্যকার চার দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন সৌম্য সরকার, বল হাতে ৫ উইকেট নিয়েছেন অফস্পিনার নাঈম হাসান। 

অফ ফর্মের কারণে জাতীয় দলের বাইরে আছেন সৌম্য। চোটের কারণে উইন্ডিজ সফরে জায়গা পাননি অফ স্পিনার নাঈম। তারা দুজনেই আছেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে; লাল সবুজের জার্সি আবারও গায়ে দেওয়ার মিশনে নিজেদের প্রস্তুত করছেন। 

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় টস হেরে ব্যাটিং করতে প্রথম ইনিংসে ৭২.১ ওভারে এইচপি ২২৭ রান করে। প্রথম ইনিংস খেলতে নেমে ৬ উইকেটে ১৯৪ রান করে দিন শেষ করে বাংলাদেশ টাইগার্স। বাংলাদেশ টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৮১ রান কর সৌম্য। ১০ চার ২ ছয়ে ১৩৬ বলে এই রান করেন এই বাঁহাতি। সেঞ্চুরি থেকে যখন ১৯ রান দূরে তখন মুকিদুল ইসলাম মুগ্ধকে খোঁচা দিয়ে ফেরেন সাজঘরে। 

সৌম্য ওপেনিংয়ে নেমেছিলেন নাঈম শেখের সঙ্গে। সেই জুটি বেশি লম্বা হয়নি। শুরুটাও ভালো হয়নি। মাত্র ৯ রানে মৃত্যুঞ্জয়ের বলে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। তিনে নেমে ইমরুল কায়েস ২৪ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ আসে ফজলে মাহমুদ রাব্বির ব্যাট থেকে। তিনি ৩৫ রান করে অপরাজিত আছেন। এইচপির হয়ে ২টি করে উইকেট নেন মুগ্ধ ও রিপন মণ্ডল। 

এর আগে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শুরু করেছিল এইচপি। আজ দিনে তারা ৪ উইকেট হারিয়ে ৫১ রান যোগ করে। যার মধ্যে ৩ উইকেট নেন সদ্য চোট কাটিয়ে ফেরা নাঈম। গতকাল নিয়েছিলেন ২ উইকেট। তার সঙ্গে আজকের তিন উইকেটের ফলে ফাইফারও আদায় করে বসেন। সব মিলিয়ে ১৮.১ ওভারে ৬৭ রানে ৫ উইকেট নেন এই স্পিনার। 

এইচপির হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন মাহফিজুল ইসলাম। এ ছাড়া আকবর আলী ৪১ ও মৃত্যুঞ্জয় ৩৭ রান করেন। এই তিনজনের ব্যাটে চড়েই দুইশ পার করে এইচপি। নাঈম ছাড়াও বল হাতে দারুণ করেছেন বাংলাদেশ টাইগার্সের হাসান মাহমুদ। তিনি নেন ৩ উইকেট। শুরুতে উইকেট নিয়ে ম্যাচের লাগাম টেনে ধরেছিলেন হাসান।