NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

সাকিব-লিটনদের ম্যাচের টিকিটের দাম ১০ হাজার!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৩:১৪ পিএম

সাকিব-লিটনদের ম্যাচের টিকিটের দাম ১০ হাজার!

করোনা মহামারির রেশ কাটিয়ে তিন বছর পর মাঠে ফিরেছে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। আগামী ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। দর্শকদের মাঠে বসে খেলা উপভোগ করার সুযোগ করে দিতে ইতোমধ্যেই টিকিট বাজারে ছেড়েছে আয়োজকরা। টিকিট পাওয়া যাবে টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে।

সিলভার, গোল্ড ও ভিআইপি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ ৫ থেকে ১০০ মার্কিন ডলারে পাওয়া যাবে টিকিট। এছাড়াও ৫,১০ ও ১৫ মার্কিন ডলার মূল্যের টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট পাওয়া যাচ্ছে টুর্নামেন্টের অফিসিয়াল (gt20.ca) ওয়েবসাইটে।

এই টুর্নামেন্টে মন্ট্রিল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান ও সারে জাগুয়ার্সের হয়ে মাঠ মাতাবেন লিটন দাস। সাকিব লিটনদের খেলা দেখতে বাংলাদেশি দর্শকদের  সর্বনিম্ন ৫০০ ও সর্বোচ্চ ১০ হাজার টাকা (ডলারের হিসেবে) দিয়ে টিকিট কিনতে হবে। 

টিকিট বিক্রি উপলক্ষে গ্লোবাল টি-টোয়েন্টির প্রধান নির্বাহী রিচার্ড বেররিজ বলেন, 'দর্শকদের উপস্থিতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগের আসরগুলোতে অনেক দর্শক ছিল। এবারও থাকবে বলে আশাবাদী। আমরা চাই দর্শকরা দারুণ এই টুর্নামেন্টের অংশ হোক।'

এবারের গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিবে ৮ দল। গ্রুপ পর্বে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে ৭ টি করে ম্যাচ খেলবে। শীর্ষ চার দল খেলবে প্লে অফে। প্লে অফের দুই দল নিয়ে হবে এবারের আসরের ফাইনাল। পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে ব্র‍্যাম্পটনের সিএএ সেন্টারে।