NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ময়মনসিংহে বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ পড়লেন মুসল্লিরা


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৫:৫২ পিএম

ময়মনসিংহে বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ পড়লেন মুসল্লিরা

ময়মনসিংহ নগরীতে সকাল থেকেই ছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। প্রধান ঈদের জামাতে অংশ নিতে তাই ছাতা মাথায় দিয়েই এসেছেন সবাই। নামাজের সময়ও বৃষ্টি থাকায় বৃষ্টিতে ভিজেই ঈদের নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। 

বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন।

এত আগে বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের আগেই ঈদগাহ মাঠে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। প্রধান ঈদের জামাতে অংশ নেন- গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি। 

ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ, মানুষের কল্যাণ ও বিশ্ব শান্তির প্রত্যাশায় দোয়া করা হয়। এরপর আঞ্জুমান ঈদগাহ মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল পৌনে ৯টায়। 

এছাড়াও নগরীর আকুয়া মার্কাজ মসজিদে সকাল ৭টায়, বড় মসজিদে সকাল সাড়ে ৮টায়, গাঙ্গিনারপাড় জামে মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৮টায়সহ ময়মনসিংহের প্রায় আড়াই হাজার স্থানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।