NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

বার্লিন স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ৩৩ পদক


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯ এএম

বার্লিন স্পেশাল অলিম্পিকে বাংলাদেশের ৩৩ পদক

বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে স্পেশাল অলিম্পিক হয়। স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ নিয়মিতই পদক পায়। এবার বার্লিন অলিম্পিকে বাংলাদেশ স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৩টি পদক পেয়েছে।  

বাংলাদেশ অভূতপূর্ব নৈপূন্য প্রদর্শন করে ৮টি ডিসিপ্লিনে ২৪টি স্বর্ণ, ৪টি রৌপ্য ৫টি ব্রোঞ্জ পদক জয় করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। মহিলা ফুটবল, মহিলা হ্যান্ডবল ও ইউনিফায়েড ভলিবলে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ্যাথলেকিসে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য, ব্যাডমিন্টনে ৫টি স্বর্ণ, বোচীতে ৬টি স্বর্ণ, সাতারে ৪টি স্বর্ণ ৩টি ব্রোঞ্জ, মহিলা বাস্কেটবলে ও পুরুষ হ্যান্ডবলে ব্রোঞ্জ পদক জয় করে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের ক্রীড়া দল বেশ চমক সৃষ্টি করেছে।  

জার্মানির বার্লিনে ১৭-২৫ জুন স্পেশাল অলিম্পিকে নুরুল আলমের নেতৃত্বে ১১৩ সদস্যের বাংলাদেশ দল অংশগ্রহণ করেছে। দলে ৭৯ জন খেলোয়াড়, ৩০ জন কোচ ও সহকারী কোচ ২ জন ডাক্তার এবং ২ জন সহকারী দলনেতা রয়েছেন। বাংলাদেশের এই দলে ৭৯ জন খেলোয়াড়ের মধ্যে মহিলা খেলোয়াড় ৪৬ জন এবং পুরুষ খেলোয়াড় ৩৩ জন। 

বাংলাদেশ দল আগামীকাল সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকায় এসে পৌছাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বিজয়ী দলকে ফুলেল সংবর্ধনা জানাবে স্পেশাল অলিম্পিক অফ বাংলাদেশ।