NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

এত কিছুর পরও মুখ থুবড়ে পড়ল তারকাবহুল সিনেমাটি!


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:০১ পিএম

>
এত কিছুর পরও মুখ থুবড়ে পড়ল তারকাবহুল সিনেমাটি!

বড় পর্দায় মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান এবং কিয়ারা আদবানি অভিনীত ছবি ‘যুগ যুগ জিও’। পরিচালনায় রাজ মেহতা। ছবির আইএমডিবি রেটিং ৮.২। করণ জোহর প্রযোজিত এই ফ্যামিলি ড্রামায় গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর, নীতু কাপুর, মণীশ পল, প্রাজোক্তা কোহলিও। ষষ্ঠ দিনে বক্স অফিসে ৫০ কোটির গণ্ডি পেরিয়েছে এই ছবি।

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে ‘যুগ যুগ জিও’র বক্স অফিস কালেকশন প্রসঙ্গে জানিয়েছেন, ‘ষষ্ঠ দিনে ৫০ কোটির গণ্ডি পেরিয়েছে এই ছবি। শুক্রবার বক্স অফিসে ৯.২৮ কোটি, শনিবার ১২.৫৫ কোটি, রোববার ১৫.১০ কোটি, সোমবার ৪.৮২ কোটি, মঙ্গলবার ৪.৫২ কোটি, বুধবার ৩.৯৭ কোটির ব্যবসা করেছে এই ছবি। দেশজুড়ে মোট ৫০.২৪ কোটির ব্যবসা করেছে এই ছবি।’

ছবির বক্স অফিসে অনেকটাই ধস নেমেছে। বক্স অফিসে বেশ চ্যালেঞ্জের মুখে এই ছবি। কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া ২’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছাড়া চলতি বছর অন্য কোনো বলিউড ছবি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি। অথচ সিনেমাটির শুটিং থেকে শুরু করে প্রচারণায় কোনো কিছুতেই কমতি ছিল না। ধারণা করা হয়েছিল, বলিউডের এ মন্দার বাজারে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বরুন-কিয়ারা অভিনীত এ সিনেমাটি। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না।

রূপালি পর্দায় সম্পর্কের ভাঙা-গড়া, রোমান্স, কমেডির গল্প নিয়ে ‘যুগ যুগ জিও’। একটা সময় বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েন ছাপিয়ে যায় বরুণের নিজের দাম্পত্যের সমস্যাকে। এরপর কী? সেই নিয়েই এগিয়েছে ‘যুগ যুগ জিও’র কাহিনি।