NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লর্ডসে আরও আগ্রাসী থাকবে ইংল্যান্ড


খবর   প্রকাশিত:  ৩০ নভেম্বর, ২০২৩, ১২:৩৮ পিএম

লর্ডসে আরও আগ্রাসী থাকবে ইংল্যান্ড

অ্যাশেজের আগে পুরোদমে আলোচনায় ছিল ইংল্যান্ডের বাজবল। নতুন ধারার এই কৌশলে ধরাশায়ী বিশ্বের বাঘা বাঘা সব প্রতিপক্ষ। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে হোঁচটই খেয়েছে ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকস জুটির এই বাজবল। সমালোচনার স্রোত বইছে চারপাশে। তবে তাতে বিচলিত নয় ইংল্যান্ড। এজবাস্টনে হারলেও সিরিজে সমতা আনার লক্ষ্যে আরও বেশি আগ্রাসী ক্রিকেটের প্রতিশ্রুতি দিয়েছেন ইংলিশদের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন। 

প্রথম টেস্টের পাঁচ দিন সমানতালে লড়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনে নাটকীয়ভাবে ২ উইকেটে টেস্টটি জিতে নেয় অজিরা। হাতে উইকেট থাকা সত্ত্বেও টেস্টের প্রথম দিন অধিনায়ক স্টোকস আগেভাগে ইনিংস ঘোষণার করলে ইংল্যান্ডের ‘বাজবল’ নীতি সমালোচনার মুখে পড়ে। এরপর ম্যাচ হারের পর সমালোচনা আরও বাড়ে।

সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন পরামর্শ দিয়েছেন, জয়ের দিকে তাকিয়ে আরেকটু সাবধানী ও স্মার্ট ক্রিকেট খেলতে। কিংবদন্তি ক্রিকেটার জেফ বয়কট সরাসরিই বলেছেন, বিনোদনদায়ী ক্রিকেটে বুঁদ হয়ে জয়ের ভাবনাই ভুলে গেছে এই দল। কিন্তু স্টোকস ও প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকে পুরোপুরি সমর্থন করছে ইংল্যান্ডের খেলোয়াড়রা। কদিন আগে সাবেক অধিনায়ক জো রুট জানান, আবারও যদি সুযোগ পান তাহলে অধিনায়ক হিসেবে নিজের যুগে আক্রমণাত্মক পদ্ধতি অনুসরণ করবেন। 

এবার অ্যান্ডারসন জানালেন, সিরিজে সমতা আনতে হলে আরও ইতিবাচক, আক্রমণাত্মক এবং বিনোদনমূলক ক্রিকেট খেলতে হবে। প্রথম টেস্টে মাত্র ১ উইকেট শিকার করা ৪০ বছর বয়সী এই পেসার বলেন, ‘এজবাস্টনের মত প্রতিদিন মানুষ যেন খুশি হয়ে বাড়ি ফিরতে পারে আমরা সেটা চেস্টা করবো এবং নিশ্চিত করতে চাই।’

লন্ডনে একটি বেসবল ম্যাচে উপস্থিত থেকে অ্যান্ডারসন আরও বলেন, ‘আমরা ১-০তে পিছিয়ে আছি তাই বলে, আমরা আলাদা কিছু করার চেষ্টা করবো আমি এমনটা মনে করি না। আমার মনে হয় আমরা গত সপ্তাহে যথেষ্ট ভালো করেছি। এভাবে খেলতে পারলে এবং সব কিছু নিয়ন্ত্রণে রাখতে পারলে আমরা পরের চার ম্যাচ জিততে পারি। আমাদের খেলার ধরনে কোনো পরিবর্তন হবে না।’ উল্লেখ্য, আগামী ২৮ জুন অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে।