NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

আটলান্টিক সিটি হাই স্কুলের গ্র্যাজুয়েশনে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৭:২১ এএম

আটলান্টিক সিটি হাই স্কুলের গ্র্যাজুয়েশনে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার

আটলান্টিক সিটি থেকে: আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন এলাকায় বসবাসরত দ্বাদশ গ্রেডের শিক্ষার্থীদের জন্য স্বপ্নপূরনের দিন ছিল গত একুশ জুন বুধবার। আটলান্টিক সিটি হাই স্কুলে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত প্রায়  চার শতাধিক শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হল আটলান্টিক সিটির ঐতিহাসিক জিম হুইলান বোর্ডওয়াক হলে। তাদের মধ্যে বাংলাদেশি  শিক্ষার্থীর সংখ্যাও নেহাত কম ছিল না।

দুপুর থেকেই শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন গাউন পরে পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠানস্থলে সমবেত হতে থাকে। তাদের সবার শরীরি ভাষায় চার বছরের কঠোর পরিশ্রম শেষে প্রাপ্তির পূর্ণতা, চোখে-মুখে খুশির আনন্দ ঝিলিক। অনুষ্ঠান শুরু হওয়ার পর কৃতি শিক্ষার্থীদের নাম ঘোষনার সাথে সাথে তুমুল করতালিতে গমগম করে ওঠে বিশাল মিলনায়তন। পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও উওরসূরী বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীদের জয়জয়কার। আর এই জয়জয়কার অবস্থার মধ্যে আপন আলোয় উদ্ভাসিত বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থী এনিশা দাশগুপ্ত, মাহির শাহরিয়ার,নকীব জালাল, পুস্পিতা পাল, তায়মুর জামান প্রমুখ ।তারা মেধার স্বীকৃতিস্বরূপ মেধা তালিকার সেরা দশে গৌরবজনক স্থান লাভ করার গৌরব অর্জন করেছে।

আটলান্টিক সিটি হাই স্কুল এর অধ্যক্ষ কনস্ট্যান্স ডেইস চ্যাপম্যান এর নেতৃত্বে স্কুলের অন্যান্য অধিকর্তা,   আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ অন্যান্য সদস্যরা মঞ্চে আসন গ্রহন করেন। এরপর শিক্ষার্থীরা শোভাযাএা সহকারে এসে মিলনায়তনের ভেতরে নিজ নিজ আসন গ্রহন করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে স্কুল অধ্যক্ষ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন।এছাড়া আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেণ্ট ডঃ লা কোয়েটা স্মল বক্তব্য রাখেন।

এরপর শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে মঞ্চে এসে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহন করে। আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী সহ বোর্ডের অন্যান্য সদস্যরা এবং স্কুলের সহ অধ্যক্ষরা শিক্ষার্থীদের হাতে ডিপ্লোমার রেপ্লিকা তুলে দেন। এসময় তাদের অভিবাবকরা তুমুল করতালি ও উল্লাসধ্বনির মাধ্যমে তাদের অভিনন্দিত করেন। প্রায় দেড় ঘন্টারও বেশি সময়ব্যাপী গ্র্যাজুয়েশন অনুষ্ঠান এর সমাপনী শেষে শিক্ষার্থীরা অভিবাবক ও বন্ধু- বান্ধবদের সাথে ফটোসেশনে ব্যস্ত  হয়ে পড়ে।

এরপর তারা একরাশ সুখ স্মৃতি নিয়ে যার যার নীড়ে ফিরে যায়। আটলান্টিক সিটি  স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান।