NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

জার্মানিতে বিশেষ অলিম্পিকে বাংলাদেশের কাঙ্খিত পদক জয়


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ এএম

জার্মানিতে বিশেষ অলিম্পিকে বাংলাদেশের কাঙ্খিত পদক জয়

জার্মানির বার্লিনের স্পেশাল অলিম্পিকের ৮ম দিনেও বাংলাদেশ অর্জন করেছে বেশ কয়েকটি সোনা, রুপা ও ব্রোঞ্জ পদক। 

গেমসের অন্যতম জনপ্রিয় ভলিবলের মিশ্র ইভেন্টের পাশাপাশি মেয়েদের হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও এথলেটিক্সে বাংলাদেশের প্রতিযোগীরা ইনডোর স্টেডিয়াম ভর্তি দর্শকদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে জিতে নেয় সর্বোচ্চ সাফল্য। বিশেষ করে মিশ্র ইভেন্ট ভলিবলের ফাইনাল ম্যাচে টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী সার্বিয়াকে ২-১ সেটে হারিয়ে স্বর্ণ জিতে নেয় দেশের ছেলেমেয়েরা। 

দিনের অন্য খেলায় বিশেষ করে ব্যাডমিন্টনে সর্বোচ্চ তিনটি স্বর্ণ জিতেন দেশের স্বর্ণকিশোরী পান্না আক্তার।গেমসে ছেলেদের হ্যান্ডবল, বোচে ও অ্যাথলেটিক্সের বেশ কয়েকটি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পায় বাংলাদেশের স্পেশাল প্রতিযোগীরা। 

 

সব মিলিয়ে অর্জনের দিক থেকে এই দিনটি শুধুই  ছিল বাংলাদেশের। দলের প্রধান কর্মকর্তা ড. নুরুল আলম মনে করছেন, এই আসরে বাংলাদেশের অর্জন ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।