NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

টরেন্টোতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৬:৪৭ এএম

টরেন্টোতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

নিউইয়র্ক: কানাডার টরেন্টোতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মৌলভীবাজার জেলা সমিতি, ঢাকা’র সভাপতি ডা. সৈয়দ মোস্তাক আহমদ এর সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।



সংগঠনের সভাপতি লায়েকুল হক চৌধুরী সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুক্তার সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টাবৃন্দ, কার্যকরী কমিটির সদস্য এবং বিভিন্ন জেলা এসোসিয়েশন এর প্রতিনিধি। 

সভায় ঢাকা থেকে আগত ডা. সৈয়দ মোস্তাক আহমদকে বিগত কভিড-১৯ কালীন সময়ে জেলাব্যাপী চিকিৎসা সেবাসহ বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।