NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

আশুলিয়ার শিক্ষককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত সেই জিতু গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৮:৪৭ এএম

আশুলিয়ার শিক্ষককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত সেই জিতু গ্রেপ্তার

 

 

 

মোঃমনির মন্ডল,সাভারঃ আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আশরাফুল আহসান জিতুকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

বুধবার রাতের দিকে গাজীপুরের শ্রীপুরের নগরহাওলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তারে বিষয়টি

তথ্য নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

 

র‌্যাব সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর থানার নগরহাওলা গ্রামে অভিযান পরিচালনা করে জিতুকে গ্রেপ্তার করা হয়। জিতু ঘন ঘন স্থান পরিবর্তন করছিলেন। ঘটনা সংঘটিত হওয়ার পর গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। তাকে গ্রেপ্তারে র‌্যাবের একাধিক টিম কাজ করেছে। 

 

প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে আঘাত করেন তারই ছাত্র আশরাফুল আহসান জিতু। পরে ওই শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

 

এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন। এরপর থেকেই অভিযুক্ত জিতুর শাস্তি দাবি করে বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।