NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬ | ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে
Logo
logo

মোদি-বাইডেন বৈঠক নিয়ে ওকালতি করার প্রয়োজন নেই : মোমেন


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৩, ১২:৪৯ এএম

মোদি-বাইডেন বৈঠক নিয়ে ওকালতি করার প্রয়োজন নেই : মোমেন

আগামী বুধবার (২১ জুন) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। তাদের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে।  

এ প্রসঙ্গে আজ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মোদি-বাইডেন কী নিয়ে আলাপ করবেন, সেটি নিয়ে বাংলাদেশের ওকালতি করার দরকার নেই।

সোমবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

পররাষ্ট্রমন্ত্রী মোমেন, ভারত অত্যন্ত পরিপক্ব গণতান্ত্রিক একটি দেশ। ভারতের দেশপ্রেম অত্যন্ত পরিপক্ব এবং অত্যন্ত সমৃদ্ধশালী। তারা (মোদি-বাইডেন) যেটা ভালো মনে করবে, সেটাই আলাপ করবে। ওখানে আমার (বাংলাদেশ) ওকালতি করার প্রয়োজন নেই। 

মোদি-বাইডেনের বৈঠকে আলোচনার বিষয়ে বাংলাদেশ প্রসঙ্গ থাকা নিয়ে প্রশ্ন করা গণমাধ্যমকর্মীকে উদ্দেশ করে মোমেন বলেন, ওই দেশের কে কী নিয়ে আলাপ করবে এটা নিয়ে আপনার দুশ্চিন্তা কেন? 

ভারতীয় গণমাধ্যম বলছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন ‘সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ’ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র তাদের নতুন যে ভিসা নীতি ঘোষণা করেছে; যা নিয়ে বাংলাদেশের রাজনীতি সরগরম। বিষয়টি নিয়ে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদি খোলামেলা আলোচনা করবেন বলে ইঙ্গিত রয়েছে।

গত ১২ জুন ভারতের বারানসিতে জি-২০ উন্নয়ন মন্ত্রীদের বৈঠকের ফাঁকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন মোমেন। 

বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে মোমেন বলেন, অনেক আলাপ হয়েছে। আমরা সেইম লেভেলে কাজ করছি। আমি খুব খুশি, আমি খুব সন্তুষ্ট। ভারত সরকার আমাদের অত্যন্ত সম্মান দিয়েছে। বাংলাদেশ জি-২০ সদস্য নয়, তারপরও গেস্টদের পাশে আমাদের বসিয়েছে।