NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ১৫, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি সিপিজের


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১০:৪১ এএম

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি সিপিজের

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘাতকদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সারাবিশ্বের কর্মরত সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে লড়াইরত নিউইয়র্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ তথা সিপিজে। 

শুক্রবার সিপিজের এশিয়া প্রোগ্রাম বিষয়ক সমন্বয়কারী বেহ লিহ ইয়ি নাদিম হত্যাকাণ্ডের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, “স্থানীয় একজন রাজনীতিককে নিয়ে রিপোর্ট করার জন্য প্রতিশোধ হিসেবে বাংলাদেশি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার নিন্দা জানাই। 

বাংলাদেশ কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, এই হামলার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনা হবে এবং সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং দায়মুক্তির ভয়ঙ্কর রেকর্ডের অবসান হবে।" 

 

নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি সাংবাদিকরাও নাদিমের ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।