NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬ | ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ শিক্ষার্থীদের বিক্ষোভে গিয়ে আটক, পরে মুক্ত ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব : প্রধানমন্ত্রী কানাডার পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তার প্রতিশ্রুতি—প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে অ্যান্ডি বার্নহ্যাম আর্জেন্টিনাকে পেছনে ফেলে এবার র‌্যাংকিংয়েও শীর্ষে স্পেন
Logo
logo

জটিল রোগে আক্রান্ত শ্রুতি হাসান


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৩:৪২ এএম

>
জটিল রোগে আক্রান্ত শ্রুতি হাসান

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান ভালো নেই। তার শরীরে বাসা বেঁধেছে নতুন রোগ। যেটা থেকে রেহাই পেতে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট দিয়ে অভিনেত্রী নিজেই খবরটি জানিয়েছেন।

শ্রুতি জানান, তিনি পলিসিস্টিক ওভারি সিনড্রোম ও অ্যান্ডোমেট্রিওসিস-এর সমস্যায় ভুগছেন। দুটিই হরমোনাল সমস্যা। অভিনেত্রী লিখেছেন, ‘আমার সঙ্গে শরীরচর্চায় নামুন। আমায় হরমোনাল ভারসাম্য বজায় রাখার লড়াই চালাতে হচ্ছে। আমি পিসিওএস এবং অ্যান্ডোমেট্রিওসিস-এর সমস্যায় ভুগছি। নারীদের অবশ্যই জানা উচিত এই সমস্যার সঙ্গে কীভাবে লড়াই করা যায়। এই সমস্যা মেটাতে আমি শরীরচর্চাকেই বেছে নিয়েছি। সঙ্গে নিয়ন্ত্রিত জীবনযাপন, স্বাস্থ্যকর খাদ্যাভাস এবং পরিমিত ঘুমও প্রয়োজন। আমার শরীর এই মুহূর্তে ঠিক নেই। তবে মন ঠিক আছে।’

অনুসারীদের সুস্থ ও ফিট থাকার আহ্বান জানিয়ে শ্রুতি লিখেছেন, ‘সুস্থ থাকুন, ফিট থাকুন, তাহলেই হরমোনাল ভারসাম্য বজায় থাকবে। জানি আমার কথা আপনাদের খানিকটা উপদেশের মতো শোনাচ্ছে। তবে আমাকে এই চ্যালেঞ্জগুলো নিতেই হত। আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে খুশি।’

শ্রুতির শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, তিনি শরীরচর্চায় কঠোর শ্রম দিচ্ছেন। কখনো জিমে, কখনো যোগ ব্যায়ামে ঘাম ঝরাচ্ছেন।

শ্রুতি হাসানের হাতে বর্তমানে একাধিক সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ‘সালার’। এটি নির্মাণ করছেন ‘কেজিএফ’ খ্যাত প্রশান্ত নীল। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন সুপারস্টার প্রভাস।