NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

ফিফা উইন্ডোতে প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০১:০৬ এএম

ফিফা উইন্ডোতে প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ফিফা উইন্ডোতে প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই আলবিসেলেস্তেরা অধিনায়ক লিওনেল মেসির গোলে এগিয়ে গেছে। ডি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের প্রথম শটেই তিনি গোল পেয়েছেন। বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে সন্ধ্যায় ৬টায় ম্যাচটি শুরু হয়েছে। এই ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়নরা।

কাতার বিশ্বকাপ জয়ের পরও লাগাতার অপরাজিত আছে লিওনেল স্কালোনির দেশ। নিজেদের ঘরের মাঠে এর আগে মেসিরা পানামা এবং কিরাসাওয়ের মুখোমুখি হয়েছিলেন। দুটি ম্যাচেই দাপট দেখিয়ে জিতেছে স্বাগতিকরা। কিরাসাওয়ের বিপক্ষের ম্যাচ শেষে আলবিসেলেস্তে দর্শকরা বিশ্বচ্যাম্পিয়নদের ঘরের মাঠে বরণ করে নেয়।

চীনে পা রাখার পর থেকেই মেসিদের সমর্থনে অসংখ্য দর্শক বিমানবন্দর এবং টিম হোটেলের সামনে জড়ো হতে থাকেন। সেই ধারাবাহিকতায় ম্যাচ শুরুর আগেও স্টেডিয়ামে তাদের নিয়ে স্লোগান দেন চীনা দর্শকরা। এরপর বাঁশি বাজার কিছুক্ষণ পর এনজো ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন মেসি। ম্যাচের ৫ মিনিটে আবারও সুযোগ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাক অ্যালিস্টারের শট চলে যায় পোস্টের ওপর দিয়ে।

আর্জেন্টিনা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্দি, মার্কাস আকুনা, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিওনেল মেসি, ডি মারিয়া ও নিকোলাস গঞ্জালেজ।