NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

সিডনিতে এআইএ অস্ট্রেলিয়া আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৫:২০ এএম

সিডনিতে এআইএ অস্ট্রেলিয়া আয়োজিত ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব

গত ১১ জুন (রবিবার) সিডনির ক্যাম্বেলটাউনের সিভিক হলে অ্যাসোসিয়েশন অব ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যালামনাই অস্ট্রেলিয়া তাদের ঈদ পুনর্মিলনী ও শীতের পিঠা উৎসবের আয়োজন করে। 

আবহমান গ্রাম বাংলার আদলে সাজানো হয়েছিল হলের একটি কর্নার। আয়োজকরা জানান, আমাদের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সাথে নুতন প্রজন্মের ছেলেমেয়েদের পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। এআইএ  অস্ট্রেলিয়ার সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে শীতের পিঠা পুলি, হালুয়া, বিস্কুট, শাড়ি ও অন্যান্য পণ্য সামগ্রী ছিল। 

অনুষ্ঠানে কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর মোহাম্মদ খলিল, কাউন্সিলর সাবরিন ফারুকী এবং সাংবাদিক নাঈম আব্দুল্লাহসহ অস্ট্রেলিয়ায় বসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক প্রাক্তন এআইএ  অস্ট্রেলিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

অনুষ্ঠানে এআইএ অস্ট্রেলিয়ার সভাপতি এম রাফিউর রহমান রনি ও সাধারণ সম্পাদক মহিব্বুর রহমান তাদের সদস্যসহ অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এআইএ অস্ট্রেলিয়ার একজন সদস্য জানান, আমরা সারা বছর ছেলেমেয়ে ও পরিবার নিয়ে এই ঈদ পুনর্মিলনী ও শীতের পিঠা উৎসবের জন্য অপেক্ষায় থাকি। কারণ প্রতি বছর এই অনুষ্ঠানেই পুরোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হয়।

এই আয়োজনে দুপুরের খাবার ছাড়াও রকমারি বাংলাদেশি পিঠা পুলির ব্যবস্থা ছিল। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন উপস্থিত সকলের যথেষ্ট প্রশংসা কুড়ায়।