NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

পর্তুগালে বরিশাল কমিউনিটির আনন্দ ভ্রমণ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০১:৫৬ এএম

পর্তুগালে বরিশাল কমিউনিটির আনন্দ ভ্রমণ

পর্তুগালের রাজধানী লিসবনে ‌‘বৃহওর বরিশাল কমিউনিটি অব পর্তুগাল’ এর আনন্দ ভ্রমণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত রবিবার শহরের অল্টো দা সেরাফিনা রিক্রিয়েশনাল পার্কে বরিশাল বিভাগের সব জেলার শতাধিক প্রবাসীরা দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বরিশাল কমিউনিটির  প্রধান উপদেষ্টা মো. হেলাল উদ্দিন, সংগঠনের সভাপতি শাহীন সাঈদ , সাধারণ সম্পাদক  এম কে নাসির, সহ-সভাপতি আবদুস সালাম ও ফরিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা এবং ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক স্বপ্নীল নিশান, সদস্য রাহাত হাসান, এম কে নাসির প্রমুখ।  ছুটির দিনে সকাল থেকেই প্রবাসী বাংলাদেশীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অল্টো দা সেরাফিনা পার্ক। মধ্যহ্ন ভোজের পর ফুটবল খেলা, হাড়ি ভাঙা, বালিশ বদল, শিশুদের দৌড় প্রতিযোগীতা এবং লটারির কুপনের র‌্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে বিজয়ীদের পুরষ্কার প্রদানের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী আয়োজন।