NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ক্রোম ব্রাউজারের এই ৩ সুবিধা জানেন তো


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৩:১৪ এএম

>
ক্রোম ব্রাউজারের এই ৩ সুবিধা জানেন তো
Chrome browser
 
 

মাউস দিয়েই ব্রাউজারের ইতিহাস দেখা

আমরা যে ওয়েবসাইটেই প্রবেশ করি না কেন, সেগুলোর সব তথ্য ক্রোম ব্রাউজারে সংরক্ষণ করা থাকে। ব্যবহারকারীরা চাইলেই কি–বোর্ডে CTRL ও H চেপে ক্রোমের হিস্টরি অপশনে প্রবেশ করে ওয়েবসাইটগুলোর তালিকা দেখতে পারেন। তবে কি–বোর্ডে সমস্যা থাকলে মাউস দিয়েও হিস্টরি অপশনে প্রবেশ করার সুযোগ মিলে থাকে ক্রোম ব্রাউজারে। এ জন্য অ্যাড্রেসবারের বাঁ পাশে থাকা ব্যাক বাটনের ওপর মাউসের কারসর রেখে ডান বোতাম চাপলেই show Full story অপশন দেখা যাবে। অপশনটিতে ক্লিক করলেই ব্রাউজারের ইতিহাস দেখা যাবে।

পাসওয়ার্ডযুক্ত পিডিএফের পাসওয়ার্ড ওঠানো

পাসওয়ার্ডযুক্ত পিডিএফ ফাইলের পাসওয়ার্ড উঠিয়ে বন্ধুদের পাঠানোর সুযোগ দিয়ে থাকে ক্রোম ব্রাউজার। এ জন্য পাসওয়ার্ডযুক্ত পিডিএফ ফাইলকে মাউস দিয়ে টেনে গুগল ক্রোমের অ্যাড্রেসবারে ছাড়তে হবে। এবার পাসওয়ার্ড দিয়ে Submit চেপে একসঙ্গে CTRL ও P চাপতে হবে। প্রিন্ট ডায়ালগ চালু হলে Destination-এর ভেতরে থাকা Change অপশনে ক্লিক করতে হবে। এবার Select Destination বক্সের Local Destination থেকে Save as PDF অপশনে ক্লিক করে Save চাপলেই ফাইলটি পাসওয়ার্ড ছাড়া আলাদা ফোল্ডারে জমা হবে।