NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬ | ২৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর ইরান-যুক্তরাষ্ট্র ট্যাংকার যুদ্ধ: হরমুজ প্রণালি ঘিরে বাড়ছে উত্তেজনা ইউরোপের বাকি দেশগুলোতেও ক্ষমতায় যাচ্ছে কট্টর ডানপন্থীরা? ইতালিতে বাঁধনকে ‘হেনস্তা’, কী বলছেন অভিনেত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস
Logo
logo

ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আম পাঠালেন শেখ হাসিনা


খবর   প্রকাশিত:  ২৫ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫৬ এএম

ভারতের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে আম পাঠালেন শেখ হাসিনা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের ঐতিহ্যের ধারাবাহিকতায় উপহার হিসেবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আম পাঠিয়েছেন। এছাড়া তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং অন্যান্য ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের জন্যও আম পাঠান।

বাংলাদেশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুভেচ্ছা স্বরূপ, বাংলাদেশের প্রধানমন্ত্রী অতীতে ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছেন। 

এ বছর, উপহারের ঝুড়িতে ‘হিমসাগর এবং লেংড়া’র মতো জনপ্রিয় জাতের আম আছে- যা বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত রাজশাহী অঞ্চল থেকে সরাসরি সংগ্রহ করা হয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিদের অফিসে এ উপহার পৌঁছে দেয়।

 

গত বছর (২০২২) বাংলাদেশের প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছাস্বরূপ- ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার হিসাবে ১ হাজার কেজি ‘আম্রপালি’ আম এবং ২০২১ সালে তাদের জন্য ২ হাজার কেজি ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় সকল মুখ্যমন্ত্রীকে এই মৌসুমী সুস্বাদু ফল আম পাঠিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সূত্র: বাসস