NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

অবসর ভেঙে অ্যাশেজে ফিরলেন মঈন আলি


খবর   প্রকাশিত:  ২৪ নভেম্বর, ২০২৩, ১০:৫৫ এএম

অবসর ভেঙে অ্যাশেজে ফিরলেন মঈন আলি

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট থেকে ২০২১ সালেই অবসর নিয়েছিলেন মঈন আলি। কিন্তু ইসিবির অনুরোধে সেই অবসর ভেঙে আবারও টেস্ট দলে ফিরলেন মঈন।

বুধবার (৭ জুন) ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ঘরের মাঠে ঐতিহ্যবাহী অ্যাশেজের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে। যেখানে আবারও সাদা পোশাকে ইংল্যান্ড দলে রাখা হয়েছে অলরাউন্ডার মঈন আলিকে।

এর আগে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস, হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও ম্যানেজিং ডিরেক্টর রব কি’র সঙ্গে আলোচনা করে টেস্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মঈন।এখন শুধু তার মাঠে নামার অপেক্ষা।

 

অ্যাশেজে ইংল্যান্ডের প্রথম দুই ম্যাচের দল : 
বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, হ্যারি ব্রুকস, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লওরেন্স, ওলি পোপ, ম্যাথু পট, ওলি রবিনসন, জো রুট, জস টঙ্গু, ক্রিস ওকস, মার্ক উড ও মঈন আলি।