NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ১ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

যুক্তরাষ্ট্রের আহ্বান, খাদিজার ব্যাপারে যে সিদ্ধান্ত নিল পাকিস্তান


খবর   প্রকাশিত:  ২৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৬ এএম

যুক্তরাষ্ট্রের আহ্বান, খাদিজার ব্যাপারে যে সিদ্ধান্ত নিল পাকিস্তান

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানে আটক দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থক খাদিজা শাহকে কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানিয়েছিল ওয়াশিংটন। বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার এবং পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের এই দ্বৈত নাগরিককে কনস্যুলার অ্যাক্সেস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তর। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে এই সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব প্রশাসন।

এর পরিপ্রেক্ষিতে আজই খাদিজার সাথে মার্কিন প্রতিনিধি দলের দেখা করার কথা রয়েছে। 

গত ৯ মে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করা হলে পাকিস্তানজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারি, বেসরকারি এমনকি সামরিক স্থাপনাতেও হামলার ঘটনা ঘটে। ওই সহিংসতার ঘটনায় খাদিজা শাহকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

 

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বুধবার বলেছে, তাদের কূটনীতিকরা বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ইলানের প্রতিষ্ঠাতা খাদিজা শাহের অ্যাক্সেস (দেখা ও কথা বলার অনুমতি) পাননি। গত ৯ মে প্রতিবাদের পর তাকে সন্ত্রাসবিরোধী আদালতে হাজির করা হয়েছিল। এরপরই এই প্রবেশাধিকার চাওয়া হয়।