NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

দেশবাসীকে বৃক্ষ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৩:৩০ এএম

দেশবাসীকে বৃক্ষ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

বৃক্ষ রোপণ করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ শেষে দেশবাসীর উদ্দেশে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করার পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। দেশ রক্ষা করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা আমাদের কর্তব্য, আমাদের দেশটা আরও সুন্দর ও উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই ব্যাপকভাবে কর্মসূচি পালন করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, ১৯৮৪ সালে সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৮৫ সাল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্দেশ দেওয়া আছে যে, প্রতিবছর দলের পক্ষ থেকে নেতাকর্মীরা ১ আষাঢ় থেকে তিনটি করে গাছ লাগাবেন। তার মধ্যে একটা বনজ, ফলজ ও ঔষধি গাছ লাগানোর কথা বলা আছে। যেহেতু আজ বিশ্ব পরিবেশ দিবস, তাই দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানাই।

বিশ্ব পরিস্থতি নিয়ে তিনি বলেন, ‘আজ বিশ্বব্যাপী যে মূল্যস্ফীতি, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, খাদ্যমূল্যের দাম বেড়ে গেছে। অনেক উন্নত দেশ যেখানে হিমশিম খাচ্ছে, আমাদের দেশের মানুষ যাতে তার থেকে রক্ষা পায়, সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে।’

এর আগে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৩ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা-২০২৩-এর উদ্বোধন উপলক্ষ্যে গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন শেখ হাসিনা।