NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬ | ২৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে এনডিসির এএফডব্লিউসি প্রতিনিধিদল সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানি মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর ৯/১১ হামলার ২৫ বছর পরেও শেষ হয়নি গোয়েন্দা ব্যর্থতার বিতর্ক বার্সেলোনার ‘রত্নকে’ নিতে চায় চেলসি নিষেধ উপেক্ষা করে যে কাজের জন্য অস্কার জেতেন এ আর রহমান ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে স্মরণ, শোক আর অঙ্গীকার পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা
Logo
logo

নির্বাচনকালীন সরকার কখন হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০০ এএম

নির্বাচনকালীন সরকার কখন হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সংসদে প্রতিনিধিত্বকারী জনপ্রতিনিধিদের নিয়ে নির্বাচনকালীন সরকার হবে। সেটা কবে হবে তা ঠিক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (৪ জুন) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সেমিনার হলরুমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ অভিমত দেন।

সেমিনার হলরুমে দুর্নীতির মামলা বিচারকার্যের সঙ্গে সম্পৃক্ত বিচারকদের জন্য আয়োজিত ‘১৫০তম রিফ্রেশার কোর্স’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, প্রশিক্ষণ ব্যক্তিকে শাণিত করে। প্রশিক্ষণ অনেক বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করে এবং ভুলে যাওয়া বিষয় অনেক বেশি মনে করিয়ে দেয়।

পৃথিবীর সব দেশেই দুর্নীতি আছে, তবে মাত্রায় পার্থক্য আছে।  

 

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য যেহেতু অভিন্ন, সে কারণে প্রশিক্ষণ ভালো ভূমিকা রাখবে। আমাদের প্রলোভন থেকে মুক্ত থাকতে হবে। নিজের দায়িত্বের বাইরে গিয়েও পারিবারিক, সামাজিক জীবনেও দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রেখে যেতে হবে।

দুর্নীতির মামলা প্রমাণ করে, চার্জশিট দেওয়া অনেক কঠিন। তারপরও আমাদের কাজ করে যেতে হবে একসঙ্গে।