NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬ | ১০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘ক্লাইমেট লিডারশিপ ইন এ শিপটিং গ্লোবাল ল্যান্ডস্ক্যাপ’ সেশনে অংশগ্রহণ উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার ঘোষণা কিম জং উনের পরমাণু পরিদর্শন ছাড়া চুক্তি নয়, ইরানকে ট্রাম্পের সতর্কতা রোনালদোর স্বরূপে ফেরার রাতে পর্তুগালের গোলোৎসব জন্মদিনে নেই শুভেচ্ছা, ইনস্টাগ্রামেও আনফলো! বিজয়-তৃষার সম্পর্ক কি শেষ? যৌথ প্রতিরক্ষা সহযোগিতা কমিটি গঠনে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া ইরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ রাজনীতিতে নতুন সমীকরণ, কে হচ্ছেন স্টারমারের উত্তরসূরি? হালান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে জনপ্রিয়তার শীর্ষে যে ৬ পাকিস্তানি নাটক
Logo
logo

যুক্তরাষ্ট্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উদযাপন


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:৩৯ পিএম

যুক্তরাষ্ট্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উদযাপন

বিশ্ব শান্তির জন্য জীবন উৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত দেশসমূহে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত সৈন্যদের কর্মনিষ্ঠার প্রশংসাবাণী উচ্চারণের মধ্য দিয়ে গত ২৯ মে (সোমবার) যুক্তরাষ্ট্রে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উদযাপিত হলো। 

এ উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব এ্যান্তোনিয়ো গুতেরেজ বলেছেন, ‘শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠায় জাতিসংঘের অঙ্গীকারের স্পন্দিত হৃৎপিণ্ডের পরিপূরক হচ্ছে আমাদের শান্তিরক্ষীরা।’ 

শান্তিরক্ষীদের দীর্ঘ ৭৫ বছরের ত্যাগ-তিতিক্ষার কথা উচ্চারণ করেন মহাসচিব। দাঙ্গা-সংঘাত-যুদ্ধ পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় মিশনের নারী-পুরুষদের এই অসম সাহসী ভূমিকার প্রতি জাতিসংঘের দ্ব্যর্থহীন সমর্থন অব্যাহত রাখতে সদস্য-রাষ্ট্রসমূহের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। 

 

মারাত্মক সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে নিপতিত বেসামরিক নাগরিকদের রক্ষায় তারা অবিশ্বাস্যরকমের ভূমিকা পালন করছেন। নিজের জীবন বাজি রেখে অসহায় মানুষের প্রাণ বাঁচাতে তারা দ্বিধা করছেন না। এমন সাহস আর ত্যাগের ঘটনাবলি প্রত্যক্ষ না করলে কেউ বিশ্বাস করতে চান না বলেও মন্তব্য করেছেন মহাসচিব।  

‘আমরা তাদের পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রকাশ করছি; শান্তির জন্য তাদের নিঃস্বার্থ এই আত্মগ্যাগের মধ্য দিয়ে মানবতা চিরকাল অনুপ্রাণীত হবে’, বলেন মহাসচিব।