NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১০ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’ ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর সীমানা পার করবেন না—লেবাননবাসীকে নতুন হুমকি ইসরায়েলের ইরান যুদ্ধে এবার ভেস্তে যাচ্ছে ট্রাম্প প্রশাসন? না-ফেরার দেশে ফরাসি অভিনেত্রী নাদিয়া ফারেস রিয়াল মাদ্রিদের জয়, এমবাপ্পে-ভিনিসিয়ুসে টিকে রইল লড়াইয়ে
Logo
logo

হোয়াটসঅ্যাপের যে বিষয়গুলো বাবাকে শেখাতে পারেন


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:৪১ এএম

>
হোয়াটসঅ্যাপের যে বিষয়গুলো বাবাকে শেখাতে পারেন

 পছন্দমতো উপহার তো বাবাকে দেবেনই। এ সঙ্গে বাবাকে হোয়াটসঅ্যাপের কয়েকটি বিষয় শিখিয়ে দিতে পারেন। এতে বাবা থাকবে সতর্ক। ফলে প্রতারণার কোনো ভয় থাকবে না। চলুন তাহলে জেনে নেই বাবা দিবসে হোয়াটসঅ্যাপের যে বিষয়গুলো বাবাকে শেখাতে পারেন-

টু স্টেপ ভেরিফিকেশন
অতিরিক্ত সুরক্ষার জন্য হোয়াটসঅ্যাপে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন ফিচার। এর মাধ্যমে হোয়াটসঅ্যাপ রিসেট করার সময় একটি অতিরিক্ত পিন দিতে হবে। ফলে অ্যাকাউন্ট হ্যাক করার কোনও ভয় থাকে না। পাশাপাশি অ্যাকাউন্টও হবে সুরক্ষিত। 

ফরওয়ার্ড মেসেজ
প্রতিদিন প্রত্যেকের হোয়াটসঅ্যাপে অসংখ্য ফরওয়ার্ড মেসেজ আসে। কিন্তু চোখ বন্ধ করে সেই মেসেজ বিশ্বাস করা উচিত না। কারণ 
এরমধ্যে অনেক বিষয়ই মিথ্যা বা ভুয়া। ফরোয়ার্ড হয়ে আসা যেকোনো মেসেজই ভেরিফাই করা প্রয়োজন। যদি ফরোয়ার্ড করার প্রয়োজন হয় তার পরেই যেন ফরোয়ার্ড করা হয়।

ব্লকিং ও রির্পোটিং
হোয়াটসঅ্যাপে রয়েছে ব্লকিং এবং রির্পোটিং ফিচার। এর ফলে যদি কোনও ব্যক্তির সঙ্গে কথা বলতে বা যোগাযোগ রাখতে না ইচ্ছা করে তাহলে সেই কনডান্টটি ব্লক করতে পারেন। এছাড়াও নির্দিষ্ট কোনো মেসেজ সম্পর্কে রিপোর্ট করতে চাইলে তাও করতে পারেন হোয়াটসঅ্যাপে। রিপোর্ট করলে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে হোয়াটসঅ্যাপ।

বিভিন্ন ফিচার সম্পর্কে অবগত করা
হোয়াটসঅ্যাপে রয়েছে একাধিক প্রাইভেসি ফিচার। যেমন লাস্ট সিন, স্ট্যাটাস প্রাইভেসি অপশন। তাই সেই বিষয়গুলো জেনে রাখা দরকার।