NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬ | ২২ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’ ইরানের সঙ্গে সংঘাতকে ‘ছোটখাটো ব্যাপার’ বললেন ট্রাম্প, নিহত ১৮ মার্কিন সেনা বি১ বি২ ভিসাধারীদের সতর্ক করল মার্কিন দূতাবাস, সাংবাদিকদের জন্যও গুরুত্বপূর্ণ নির্দেশনা ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ইরানের আর্থিক নেটওয়ার্কে বড় আঘাত, তুরস্কের গোল্ডেন গ্লোবাল ব্যাংকে মার্কিন নিষেধাজ্ঞা ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ
Logo
logo

জাপান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৮:৩২ পিএম

জাপান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউজ অব রিপ্রেজেন্টেটিভস অব জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপান সফর শেষে দেশে ফিরেছেন।

সোমবার জাপান সফর শেষে দেশে ফিরেন ড. শিরীন শারমিন চৌধুরী।

সফরকালে জাপানের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার হিরোইউকি হসোদা ও হাউজ অব কাউন্সিলর্সের প্রেসিডেন্ট হিদেহিসা ওতসুজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিরীন শারমিন।

 

স্পিকারের সঙ্গে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট আসো তারো সৌজন্য সাক্ষাৎ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী জাপান সফরকালে জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন, ওসাকা একুরিয়াম কাইয়ুকান ও ওসাকা ক্যাসেল পরিদর্শন করেন। তিনি হাউজ অব রিপ্রেজেন্টেটিভস অব জাপানের স্পিকার হিরোইউকি হসোদা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন।

এছাড়া স্পিকারের সফরসঙ্গী হিসেবে জাপান সফর শেষে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদও দেশে এসেছেন।