NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬ | ২৩ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনে পৌঁছেছেন ট্রাম্পের দূতরা জার্মানির রাজ্য নির্বাচনে রেকর্ড ভোট পেয়েও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় এএফডি গোলকিপার কোমানের জোড়া গোল, ডাচ লিগে ইতিহাস হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন আমিশা প্যাটেল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ট্রাম্প-মেলানিয়ার সংসারে ‘পরকীয়ার’ গুঞ্জন আরো তীব্র হলো কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা ‘আমার খেলার মানের কাছাকাছিও নেই’—এনজোকে নিয়ে ব্রুইনার কড়া মন্তব্য ভেনিসে প্রশংসিত প্যাটিনসনের ‘প্রাইমটাইম’
Logo
logo

রিজার্ভ ডেতে আইপিএল ফাইনাল


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০১:৫০ এএম

রিজার্ভ ডেতে আইপিএল ফাইনাল

মে মাসের শেষের দিকে উপমহাদেশে বৃষ্টি খুবই সাধারণ দৃশ্য। তবে আজ রাতে আহমেদাবাদের বৃষ্টি ক্রিকেট ভক্তদের হৃদয়ে রীতিমতো তীরের মতোই বিঁধেছে। কারণ এই বেরসিক বৃষ্টিতে পণ্ড হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নির্ধারিত দিনের ফাইনাল। তবে ম্যাচ পরিত্যাক্ত হয়নি। আগামীকাল রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

আজ সন্ধ্যা থেকেই আহমেদাবাদে বৃষ্টি ছিল। সেটা চলেছে রাত পর্যন্ত। রাত ৯টার দিকে একবার বৃষ্টি থেমেছিল, যারফলে উইকেটের কভার সরানো হয়েছিল। কিন্তু মিনিট দশেক পর আবারও সেই বৃষ্টির হানা। এরপর টানা বৃষ্টিতে আর খেলার মতো পরিবেশ হয়ে ওঠেনি।

আজকের দিনে নূন্যতম ৫ ওভার করে খেলার শেষ সময় ছিল, রাত ১২টা ৬ মিনিট। তবে মাঠে অতিরিক্ত পানি জমায় সেই নির্ধারিত সময়ের আগেই আজকের দিনে খেলা না চালানোর ঘোষণা দেন আম্পায়াররা। তাতে ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে।

আগামীকাল যদি আবারও বৃষ্টি হানা দেয় আর নির্ধারিত সময়ে অন্তত ৫ ওভার করে খেলা সম্ভব না হয়, তাহলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করবেন আম্পায়াররা।

এমন পরিস্থিতিতে ট্রফি দেওয়ার ক্ষেত্রে বিচার করা হবে লিগ পর্বের ফলাফল। সেখানে পয়েন্ট টেবিলের উপরের দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এই নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হবে গুজরাট।