সুইজারল্যান্ডের উইন্টারথার ট্রেন স্টেশনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩১ বছর বয়সী এক সুইস নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, ‘উইন্টারথারে আজ সকালের এই সন্ত্রাসী হামলায় আমি স্তম্ভিত। এই ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে।
জুরিখ্যান্টনের নিরাপত্তাবিষয়ক পরিচালক মারিও ফেহর এবং জুরিখ পুলিশ প্রধান মারিয়াস ওয়েইরম্যান এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, হামলাকারী ওই এলাকারই বাসিন্দা। ২০১৫ সাল থেকেই উগ্রপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রোপাগান্ডা ছড়ানোর কারণে সে পুলিশের নজরদারিতে ছিল। ঘটনাস্থলের আলামত থেকে এটি স্পষ্ট যে, হামলার পেছনে চরমপন্থী ও কট্টরপন্থী মতাদর্শ কাজ করেছে।
পুলিশ আরো জানায়, হামলার কয়েক দিন আগে ওই ব্যক্তি নিজেই থানায় গিয়ে অসংলগ্ন কথাবার্তা বললে তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল।


