ওয়াশিংটনে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে লেবানন ও ইসরায়েল সরাসরি আলোচনায় বসতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, বৈঠকটি ফলপ্রসূ ছিল।

তবে কয়েক ঘণ্টা না যেতেই আবার সীমান্তে হামলা শুরু হয়। ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে অপরের ওপর আক্রমণ চালায়।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, বৈঠকে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবাননের নিরাপত্তা, যুদ্ধবিরতি এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। স্থায়ী শান্তিচুক্তির বিষয়টিও ওঠে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, সব পক্ষ সরাসরি আলোচনা শুরু করতে রাজি হয়েছে।

তিনি আরো বলেন, যুদ্ধবিরতির কোনো চুক্তি হলে তা দুই দেশের সরকারের মধ্যেই হতে হবে, আর এতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করবে।