আমেরিকা, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। তিন দেশে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা। উদ্বোধনী অনুষ্ঠানে তারকাদের দিয়ে বাজিমাত করার পরিকল্পনা রয়েছে বৈশ্বিক ক্রীড়া সংস্থাটির।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ফিফা বিশ্বকাপ ফুটবলের আয়োজক তিন দেশের শিল্পী ছাড়াও শোনা যাচ্ছে কেটি পেরি, ফিউচার, আলানিস মোরিসেটে, মাইকেল বাবলের মতো তারকাদের নাম।
মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ হবে। ১১ জুন উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। সেই ম্যাচের আগে কলম্বিয়ার তারকা জে বলভিন, একাধিক গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত মেক্সিকোর রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেজান্দ্রো ফের্নান্দেজ পারফর্ম করবেন।
এ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘গোটা বিশ্ব দেখবে উদ্বোধনী মুহূর্তটি। ঠিক সেভাবেই প্রতিযোগিতা শুরু করতে চাই।
১২ জুন দ্বিতীয় ম্যাচে খেলবে কানাডা এবং বসনিয়া-হার্জেগোভিনা। সেই ম্যাচে গায়ক মোরিসেটে, বাবল, আলেসিয়া সারা, এলিয়ানা, জেসি রেয়েজ এবং নোরা ফাতেহির পারফর্ম করার কথা।
একই দিনে দ্বিতীয় ম্যাচে আমেরিকা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।


