বুন্দেসলিগার শিরোপা থাকছে অ্যালিয়াঞ্জ অ্যারেনাতেই। গতকাল নিজ মাঠে স্টুটগার্টকে ৪-২ গোলে হারিয়ে জার্মান লিগের ট্রফি জেতা নিশ্চিত করে ফেলেছে বাভারিয়ানরা। মৌসুমের চার ম্যাচ বাকি থাকতেই ১৫ পয়েন্ট এগিয়ে গিয়ে ঘরোয়া লিগ জিতে নিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা বায়ার্ন। আগের দিন হফেনহেইমের কাছে বরুশিয়া ডর্টমু্ল হেরে যাওয়ায় শিরোপা ধরে রাখতে গতকাল হার এড়ালেই চলত ভিনসেন্ট কম্পানির দলের।
অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথম গোলটি দিয়েছিল স্টুটগার্টই। ক্রিস ফুহরিচ ২১তম মিনিটে বল জালে জড়িয়ে এগিয়ে দেন সফরকারীদের। তাদের উচ্ছ্বাস মিলিয়েও যায় দ্রুত।


