রাজনীতি ও ক্রিকেট নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারের পর সাকিবের রাজনীতি ইস্যুতে বেশ আলোচনার জন্ম নেয়। মূলত এ প্রেক্ষাপটে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি বিষয়টি খোলাসা করেন।
সোমবার (৬ এপ্রিল) রাতে দেওয়া পোস্টে তিনি বলেন, সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে।
তিনি বলেন, একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।


