সুপার ফোরের শেষ ম্যাচে শ্বাসরুদ্ধকর নাটকীয়তা শেষে সুপার ওভারে জয় পেল ভারত। বামহাতি পেসার আর্শদীপ সিং বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে মাত্র ২ রান খরচায় ২ উইকেট তুলে নেন, আর সেই ভরসাতেই জয়ের হাসি ফুটে ওঠে সূর্যকুমার যাদবের দলের মুখে।
মূল খেলায় শেষ বলে ৩ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। হার্ষিত রানার বলে দাসুন শানাকা লং-অন অঞ্চলে শট খেললেও অর্শদীপের ফিল্ডিং মিসে লঙ্কানরা নেন ২ রান (যদিও ৩ রান নেওয়ার সুযোগ ছিল)।
সুপার ওভারের প্রথম বলেই কুশল পেরেরা আউট হন আর্শদীপের বলে। পঞ্চম বলে শানাকাও ফেরেন ডিপ থার্ডম্যান অঞ্চলে ক্যাচ দিয়ে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাট হাতে ঝড় তোলে ভারত।
চতুর্থ উইকেটে সঞ্জু স্যামসন ও তিলক ভার্মা ৪১ বলে ৬৬ রানের জুটি গড়েন।
জবাবে তৃতীয় বলে কূলশ মেন্ডিসকে হারালেও কূশল পেরেরাকে সঙ্গে নিয়ে ১২৭ রানে জুটি গেড়েন নিশাঙ্কা। ৩২ বলে ৫৮ রান করে পেরেরা আউট হলেও একপাশ আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। ৫৮ বলে খেলেন ১০৭ রানের ইনিংস। শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ১২ রান। হার্ষিত রানার করা ওভারের প্রথম বলে ফাইন লেগে ক্যাচ আউট হন নিশাঙ্কা। শেষ ২ বলে দরকার ছিল ৭ রান। পঞ্চম বলে সানাকা বাউন্ডারি হাঁকালে শেষ বলে জয়ের জন্য দরকার পড়ে ৩ রান। ২ রান নিলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সেখানে শেষ হাসি হাসে ভারত।


