ব্যাটিং সহায়ক উইকেটে সবে ঝড় তুলেছিলেন নেদারল্যান্ডসের ওপেনার ম্যাক্স ও’ডাউড। অন্যপাশে বিক্রমজিত সিং খোলসবন্দি থাকলেও বড় সংগ্রহের দিকে দলকে টানছিলেন তিনি। ৩ ওভারে বিনা উইকেটে ২৫ রান তুলে ফেলে সফরকারীরা। এরপর তাসকিন আহমেদের আস্থার হাতে বল ধরিয়ে দেন অধিনায়ক লিটন দাস।
৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল তাসকিনের আগুনঝরা বোলিংয়ের কল্যাণে মাত্র ১৩৬ রানে থামে ডাচদের ইনিংস।
সামনে এই ধারাবাহিকতা ধরে রাখাতেই দৃষ্টি ৩০ বছরের এই বোলারের, ‘প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচে চাপ থাকেই।
তাসকিনের মঞ্চে প্রত্যাবর্তন রাঙিয়েছেন সাইফ হাসান। প্রায় ৪ বছর পর মূল জাতীয় দলে ফিরে ২ উইকেট শিকার করেন এই খণ্ডকালীন অফ স্পিনার। পরে ব্যাট হাতেও তাণ্ডব চালান তিনি। চারে নেমে ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন। দেখে বোঝার উপায় নেই এই দীর্ঘ সময় তিনি দলের বাইরে ছিলেন। এদিন সাইফের পাশাপাশি অধিনায়ক লিটন দাসের ২৯ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসের প্রশংসাও করলেন তাসকিন।
এই পেসার বললেন, ‘সাইফের ভালো অবদান ছিল। বোলিংয়েও ২ উইকেট নিয়েছে। ব্যাটিংয়েও ভালো শেষ করেছে। লিটনও ভালো করেছে। লিটনের ফর্মে থাকাটা আমাদের দলের জন্য অনেক জরুরি। এখন মাশাআল্লাহ অনেক ভালো ফর্মে আসছে। ভালো ব্যাটিং করছে এটাও দেখছি। ধারাবাহিকতা থাকলে সামনে ভালো কিছু আসবে। স্পোর্টিং কন্ডিশনে যেকোনো এক পক্ষকে দিয়ে জেতা সম্ভব না। সবই লাগে। আমাদের জন্য ভালো ব্যাটিংয়ে বোলিংয়ে সব জায়গায় ভালো হচ্ছে।’


