অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জমকালো আয়োজন বসেছে গুজরাটের কেভাদিয়ায়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্ট্যাচু অব ইউনিটির কাছে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
দীর্ঘদিনের রীতি ভেঙে এবার রাজধানী দিল্লির বাইরে অনুষ্ঠিত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মূল আয়োজন। গত ১৮ জুলাই ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। এবার বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমা ও বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রেও মিলেছে একাধিক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
এবার যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কার্তিক আরিয়ান ও মামুট্টি।
আঞ্চলিক ভাষার চলচ্চিত্রগুলোর মধ্যেও এবারের পুরস্কারে রয়েছে বৈচিত্র্য।
এবারের আয়োজনে একাধিক পুরস্কার পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। ‘আর্টিকেল ৩৭০’ ও ‘অমরন’ জিতেছে তিনটি করে পুরস্কার।
‘অমরন’ সিনেমার জন্য সেরা পরিচালক হয়েছেন রাজকুমার পেরিয়াসামি। ‘পুষ্পা ২’-এর জন্য সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন সুকুমার। ‘ব্রহ্মযুগম’-এর জন্য সেরা চিত্রগ্রহণের পুরস্কার পেয়েছেন শাহনাদ জালাল। অন্যদিকে ‘কল্কি ২৮৯৮ এডি’ পেয়েছে সেরা শিল্প নির্দেশনার সম্মান।


