অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে বনপাড়া-বড়াইগ্রাম ফিডার সড়কের আগ্রাণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আরিফুল ইসলাম (২৮)। সে উপজেলার বনপাড়া পৌর শহরের সর্দারপাড়া এলাকার আনছার আলীর ছেলে ও কোহিনূর কেমিকেল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফজলুর রহমান জানান, মার্কেটিং এর কাজ সেরে বনপাড়া ফিরছিলেন শরিফুল। এ সময় আগ্রাণ এলাকায় স্কয়ার টয়লেট্রিজ এর পণ্যবাহী একটি ভটভটি আলো না জ¦ালিয়ে বিপরীত দিক থেকে আসছিলো। এ অবস্থায় মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে আরিফুল গুরুতর আহত হয় ও হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আরিফুলের ২ বছরের ছেলে ও ৮ মাস বয়সী একটি মেয়ে রয়েছে। পুলিশ আরও জানায়, ভটভটির চালক জনি আহমেদ (২২) ওই দুর্ঘটনায় আহত হয়েছেন ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
নাটোরে ভটভটির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪, ১১:৩৭ এএম


সারাদেশ রিলেটেড নিউজ
দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭
বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত
বাবার ফেরার প্রতীক্ষায় দুই শিশু: মায়ের মরাদেহ মর্গে, বাবা কারাগারে
পলাশবাড়ীতে ৫ শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের শিকার : থানায় মামলা ধর্ষক পলাতক
হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত : বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা
সিলেটে চলন্ত ট্রেনে আগুন
পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক না : ভাইরাল তাইজুল
সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে আগুন পুড়ে গেছে অন্তত ৮ দোকান, কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা

