রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ার পতাকাবাহী জাহাজ এমভি ইয়ামাল অরলান। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টারপোর্ট শিপিং এজেন্সি লিমিটেডের খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা এ তথ্য জানান।
অসীম কুমার সাহা বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই হাজার ১২১ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ৩১ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করে এমভি ইয়ামাল অরলাম। জাহাজটি আজ মঙ্গলবার দুপুর ১টায় মোংলা বন্দরের আট নম্বর জেটিতে ভেড়ে।’
অসীম আরও জানান, জাহাজে থাকা ৬৬৮ প্যাকেজের মেশিনারিজ পণ্য খালাসের কাজ শুরু হবে বিকেল থেকেই। এসব পণ্যের অধিকাংশই সড়কপথে এবং বাকি অংশ নদী পথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিপোতে।’
গত ১৬ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল এমভি স্যাপোডিলা।
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ
প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৪, ০৬:১২ পিএম


সারাদেশ রিলেটেড নিউজ
দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭
বেনাপোলে ঘোষণা-বহির্ভূত পণ্য আমদানি ও শুল্ক ফাঁকির অভিযোগে চারটি সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স স্থগিত
বাবার ফেরার প্রতীক্ষায় দুই শিশু: মায়ের মরাদেহ মর্গে, বাবা কারাগারে
পলাশবাড়ীতে ৫ শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের শিকার : থানায় মামলা ধর্ষক পলাতক
হবিগঞ্জে ট্রেন লাইনচ্যুত : বালতি ভরে তেল নিচ্ছে স্থানীয়রা
সিলেটে চলন্ত ট্রেনে আগুন
পরিবারের দুঃখ-কষ্ট ভুলতেই ভিডিও করি, আমি সাংবাদিক না : ভাইরাল তাইজুল
সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে আগুন পুড়ে গেছে অন্তত ৮ দোকান, কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা

