হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০ ট্রলি হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল সোমবার বিমানবন্দরে এই কথা জানান মন্ত্রী।
সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২০০টি লাগেজ ট্রলি হস্তান্তর করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে আগামী কয়েক দিনের মধ্যে সিভিল এভিয়েশন বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগেও আরো পর্যাপ্তসংখ্যক ট্রলি যুক্ত করা হবে।


