নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য পঞ্চম বাংলাদেশ সম্মেলন ২০২৩ এ অন্যতম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় এবং একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও শ্রেষ্ঠ গীতিকার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কবি কামাল চৌধুরী। সম্মেলনের দ্বিতীয় দিন রোববার ১০ সেপ্টেম্বর বিকেল ৪টায় থাকছেন তিনি পঞ্চম বাংলাদেশ সম্মেলনে । প্রবাসে শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন কিছু করার প্রত্যয়ে দুই দিন ব্যাপী পঞ্চম বাংলাদেশ সম্মেলন আয়োজন করে আসছেন শোটাইম মিউজিক ও ঢালিউড এওয়ার্ডস এর প্রধান আলমগীর খান আলম। কবির সাথে নিউ ইয়র্কের আত্মিক সম্পর্ক কয়েক যুগের। যোাগ দিয়েছেন মুক্তধারা বইমেলায়।
২০১৮ সালে সাউথ এশিয়ান রাইটার্স ও জার্নালিস্টস ফোরাম আয়োজিত তাঁর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রবাসের বিপুলসংখ্যক লেখক-সাহিত্যিক উপস্থিত ছিলেন । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর ঐতিহাসিক আয়োজনের প্রধান সমন্বয়কারী ছিলেন কবি কামাল চৌধুরী। ইতিহাসের অন্যতম দলিল মুজিবপিডিয়া প্রধান সম্পাদক তিনি।প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ কয়েকটি মন্ত্রণালয় / সচিব হিসাবে বিভাগের সচিব হিসাবে সরকারেরর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছ্ন । বহু ভাষায় অনুদিত হয়েছে তাঁর কবিতা। ইংরেজি, হিন্দি ও আরবি ভাষায় তাঁর নির্বাচিত কবিতার অনুবাদ প্রকাশিত হয়েছে। বাংলাভাষার অগ্রগণ্য এই কবি বাংলাদেশ সম্মেলনে তাঁর নিজের ও সমসাময়িক কবিতা নিয়ে কথা বলবেন। থাকবে আবৃত্তিকার ও অন্যদের কন্ঠে তাঁর কবিতার আবৃত্তি । উপস্থাপন করবেন বিশিস্ট ছড়াকার মনজুর কাদের এবং অনুষ্ঠান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন কবি মিশুক সেলিম।
পঞ্চম বাংলাদেশ সম্মেলনে অন্যতম প্রধান অতিথি কবি কামাল চৌধুরী
প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৫, ০৭:৩৬ এএম


বাংলাদেশ রিলেটেড নিউজ
দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী
জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে
এমপির বক্তব্য ও ‘গুপ্ত’ নিয়ে সংসদে হট্টগোল
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়া নিয়ে স্পিকারের ক্ষোভ
প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার হবে
ছাত্রদল-শিবির সংঘর্ষের ঘটনায় একতরফা দোষারোপ না করার অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

