ঢাকা: আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় রংপুর জিলা স্কুল মাঠে মহাসমাবেশস্থলে পৌঁছেন তিনি। প্রথমে সেখানে রংপুর বিভাগের উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
এর আগে বেলা সোয়া ১টার দিকে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রী রংপুরে পৌঁছেন।
এদিকে জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় দুপুর সোয়া ১২টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়েছে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এখন বক্তব্য দিচ্ছেন। সেখানে ইতিমধ্যে কয়েক লাখ নেতাকর্মী জড়ো হয়েছেন।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।


