ঢাকা: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা আহবান করা হয়েছে।
গতকাল আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।


