NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, মার্চ ২০, ২০২৬ | ৬ চৈত্র ১৪৩২
ব্রেকিং নিউজ
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী বিশ্ব রাজনীতির নতুন সমীকরণে রাশিয়ার বাজিমাত? ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল যেসব দেশ বার্সেলোনার ৭ গোলের ঝড়ে উড়ে গেল নিউক্যাসল ‘প্রিন্স’-এর প্রথম ৪ শোয়ের টিকিট সোল্ড আউট! বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ইরানে হামলা করায় যুক্তরাষ্ট্রের কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগ লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ফাইনালের দুই মাস পর সেনেগালের ‘শিরোপা কেড়ে’ নতুন চ্যাম্পিয়ন ঘোষণা ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’
Logo
logo

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের জন্য আপাতত বিকল্প ট্রেন


খবর   প্রকাশিত:  ১৯ মার্চ, ২০২৬, ০৯:০৩ এএম

নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, যাত্রীদের জন্য আপাতত বিকল্প ট্রেন

বগুড়ার সান্তাহারে ৯টি বগি লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারে ১২ ঘণ্টা সময় লাগতে পারে। এই সময়ে ওই রুটের যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ‘ট্রান্সশিপমেন্ট পরিকল্পনা’ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (১৮ মার্চ) এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ নাজমুল ইসলাম।

তিনি জানান, রেল যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীরা ট্রেন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাবেন।

 

এজন্য বিভিন্ন রুটের কয়েকটি ট্রেন ট্রান্সশিপমেন্ট করা হবে।

১. পঞ্চগড় এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ২টি ট্রেন দিয়ে ঢাকা-পঞ্চগড়-ঢাকা ট্রান্সশিপমেন্ট হবে।

২. দ্রুতযান এবং একতা এ দুটি দিয়েও ঢাকা-পঞ্চগড়-ঢাকা ট্রান্সশিপমেন্ট হবে।

৩. সীমান্ত এবং রুপসা এ দুটি ট্রেন দিয়ে খুলনা এবং নীলফামারীর মধ্যে ট্রান্সশিপমেন্ট হবে।

 

৪. পার্বতীপুর স্পেশাল এবং বাংলাবান্ধা অথবা কাঞ্চন দিয়ে আরেকটা ঢাকা-পার্বতীপুর ট্রান্সশিপমেন্ট হবে।

৫. তিতুমীর এক্সপ্রেস এবং বরেন্দ্র এক্সপ্রেস দিয়ে রাজশাহী এবং চিলাহাটি রুটে চলাচলকারী ট্রেন দুইটি ট্রান্সশিপমেন্ট করা হবে।

৬. ৭৯৭ নং কুড়িগ্রাম এক্সপ্রেস ভায়া বগুড়া কুড়িগ্রাম চালানো হবে।

৭. ৮০৪ নং বাংলাবান্ধা এক্সপ্রেস আক্কেলপুর-রাজশাহী এবং ৮০৩ নং বাংলাবান্ধা-রাজশাহী-পঞ্চগড় এবং আগামীকালের ৮০৪ নং বাংলাবান্ধা-পঞ্চগড়-রাজশাহীর যাত্রা বাতিল থাকবে।

 

৯টি কোচ রেসকিউ করতে ১২ ঘণ্টার মতো সময় লাগতে পারে। আপাতত ট্রান্সশিপমেন্ট হবে, অর্থাৎ পঞ্চগড় থেকে যে ট্রেন আসছে এবং ঢাকা থেকে যে ট্রেনটি যাচ্ছে দুর্ঘটনার স্পট থেকে যাত্রীরা উক্ত ট্রেন পরিবর্তন করে যাত্রা করবেন।

এর আগে বুধবার দুপুর ২টার দিকে বগুড়ার সান্তাহারে ঢাকা থেকে নীলফামারী জেলার চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।